গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে আবুল বাশার বাদশা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেছেন আমার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তারা আমার নামে মিথ্যাচার চালাচ্ছে। তার লোকজন দিয়ে তার পোষ্টার ছিরে ক্যাম্প ভাংচুর করে আমার নামে বদনাম ছড়াচ্ছে। আসলে তার জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। গতকাল ১২ জুন বুধবার বিকেলে কাঞ্চন পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি  অভিযোগ করে এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার সাথে কোনো সন্ত্রাসী বাহিনী নাই। আমি কোনো খারাপ কাজ করিনি। আপনারা জানেন যে, সে একজন সন্ত্রাসী। সে চারটি খুনের মামলার আসামী। তার ভাই শফিকও সন্ত্রাসী। সে তার গাড়ীতে অস্ত্র বহন করে। তার ভয়ে আমার লোকজন রাতে এলাকায়  বের হতে পারে না। তারা ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত এবং ভূমি দস্যু। মানুষের জমি জবরদখল করে এলাকায় ভূমি দস্যু হিসেবে পরিচিত। আমরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। আমরা চাই একটি ফেয়ার সুষ্ঠু নির্বাচন হোক। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের  শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান আকন্দসহ আরো অনেকে।

Tag
আরও খবর