গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুবদিয়ায় তারেক হত্যার খুনিদের গ্রেফতারেরর দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায়  ধুরুংবাজা‌রের ব‌্যবসায়ী তা‌রেক হত‌্যার খুনিদের গ্রেফতার ও ফাসির দাবিতে দোকান বন্ধরেখে  অর্ধ দিবস ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসীসহ বাজারের ব‌্যবসায়ীরা।সোমবার (১০ জুন) সকাল থে‌কে বাজা‌রের প্রায় ৯ শতা‌ধিক দোকান বন্ধ রে‌খে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করা হয়।এছাড়া বাজা‌রের তিন প্রবেশ মু‌খে ব‌্যা‌রি‌কেড দি‌য়ে সকল যানবাহন চলাচল বন্ধ সহ শুধুমাত্র ঔষ‌দের দোকান ছাড়া সব ধর‌ণের ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

বাজা‌রের ব‌্যবসা‌য়ীরা জানান, বাজা‌রে এল‌পি গ‌্যাস ব‌্যবসা‌য়ী মো. তা‌রেক‌কে প‌রিকল্পিতভা‌বে দুষ্কৃ‌তিরা হত‌্যা করার প্রতিবা‌দে ও আসামিদের গ্রেফতা‌রের দা‌বি‌তে তারা দোকান-পাট সকাল থে‌কে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রে‌খে বি‌ক্ষোভ মি‌ছিল, সহ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন কর‌ছেন।

পরে মানববন্ধনে  বক্তব্য রাখেন, ধুরুং বাজার ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সভাপতি ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, কুতুবদিয়া থানার উপ পরিদর্শক আল আমিন, সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার, সদস্য মো. হোছাইন, রিয়াদসহ প্রমুখ।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় কিশোর গ্যাং ব্যবসায়ী মো. তারেককে পরিকল্পিত ভাবে হত্যা করেন। এ হত্যার ঘটনার ৫ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ মূল আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁরা বলেন, হত্যাকারীদের কোনো পরিচয় নেই। তাঁদের একটাই পরিচয়, তাঁরা হত্যাকারী। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় মানববন্ধনে নিহত মো. তারেকের ভাই মো. জিহাদ প্রধানমন্ত্রীর কাছে এই হত্যার বিচার চান।

মূল আসামীদের গ্রেপ্তার করতে সকালের সহযোগিতা চেয়ে মানববন্ধনে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, ঘটনার পর থেকে মূল আসামিরা পলাতক। তাঁদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে, এ মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ৫জুন বুধবার  বৃহস্পতিবার দিবাগত রাতে মো. তারেককে খুন করে। শুক্রবার নিহতের ভাই মো. জিহাদ বাদী হয়ে ১০জনের নামে মামলা দায়ের করেন। ওই ঘটনায় একজনকে  গ্রেপ্তার করা হয়।


Tag
আরও খবর