টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন বর্ষীয়ান এই নেতা। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছাতে পারে। ৮ জুন শপথ নেওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে যেতে পারে।
দিল্লির একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৮ জুন সন্ধ্যায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কথা থাকলেও সেটি ৯ জুন হবে।
এদিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বৃহস্পতিবার বিকালে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরও একদিন পেছাচ্ছে। তিনি দিল্লির উদ্দেশে ৮ জুন রওনা করবেন। শপথ হবে ৯ জুন। শেখ হাসিনা দেশে ফিরবেন ১০ জুন।
৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে