ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুতুবদিয়ায় ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায়  মো. তারেক (২৮) নামের এক  ব্যবসায়ী যুবকের  লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে। 

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে। নিহত ব্যবসায়ী মো. তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়া মৃত আবু তাহেরের ছেলে।

পরিবার সুত্র জানায়, নিহত তারেক দীর্ঘদিন ধরে ধুরুং বাজারে ব্যবসা করে আসছে। কারো সাথে ব্যবসায়ীক দ্বন্ধ নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ফোনে কথা হয় তারেকের সাথে। দোকান বন্ধ করে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষে বাড়ি ফেরার কথা ছিল। 

নিহত তারেকের ভাই জিহান জানায়, নিহত তারেক প্রতিদিনের মতো গতকালও যথারীতি দোকানে যায়। উত্তর ধূরুং এলাকার ডায়াবেটিস মার্কেটে দাওয়াত খেতে যাবে বলে রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে দেয়। তারেক রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে মোবাইল ফোনে খোঁজ নিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। সকালে এক আত্মীয়ের কাছে শুনে মগলাল পাড়া রাস্তার পাশে তারেকের লাশ দেখতে পায়।  

ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে সিসি টিভির ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় দোকান বন্ধ করে বাজারের পূর্ব দিকে চলে যাচ্ছে তারেক। ধারণা করা হচ্ছে তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুতুবদিয়া-মহেশখালীর এসপি সার্কেল রামপ্রসাদ ভক্ত। তিনি জানান, সুরতহালের পর ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধূরুং বাজারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। তদন্তের স্বার্থে এখন অনেক কিছুই বলা যাচ্ছে না। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে