লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-06-2024 09:18:45 am

নতুন সরকার গঠনের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 


বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শরীক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি।



দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভাসহ নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তিনি। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনা কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।




বুধবার ভারতের ৫৪৩ আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি।


এখন সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরীকদের ৫৩ আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয় পেয়েছে। অন্যদিকে, দেশটির বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৩ আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।



লোকসভা আসন সংখ্যার হিসাব অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে-গড়তে তৎপর হয়ে উঠেছে দু’পক্ষই।


বুধবার সকালের দিকে লোকসভার নির্বাচনী ফলাফল নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করতে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দেশটিতে পরবর্তী সরকার গঠনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে।



এনডিটিভি বলছে, সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠক শুরু হয়। এটি ছিল মোদির মন্ত্রিপরিষদের শেষ বৈঠক। এদিকে, এনডিএর জ্যেষ্ঠ নেতারা জোটের বৈঠকে অংশ নিতে দিল্লিতে যাত্রা শুরু করেছেন। এনডিএ জোটের এই বৈঠক বিকেল ৪ টায় হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এনডিএ নেতারা সরকার গঠনের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।


বিহারের জনতা দলের (ইউনাইটেড) প্রধান ও সেখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডু এনডিএর বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।

আরও খবর

69e269bbe9ee6-170426111123.webp
হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

৪ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে







69d8de1486179-100426052508.webp
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক স্থগিত করল ইরান

১১ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে