শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ফিলিপাইনে অগ্নুৎপাতের পর শত শত লোক জরুরি আশ্রয়কেন্দ্রে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-06-2024 02:16:45 pm

মধ্য ফিলিপাইনে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর মঙ্গলবার শত শত মানুষ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।  

নেগ্রোস দ্বীপের মাউন্ট কানলাওন সোমবার রাতে ছয় মিনিটের জন্য বিস্ফোরিত হয়েছিল, বিষ্ফোরণের ছাই,শিলা এবং গ্যাস আকাশে পাঁচ কিলোমিটার (তিন মাইল) পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

রাষ্ট্রীয় আগ্নেয়গিরি সংস্থা আগ্নেয়গিরির জন্য সতর্কতা মাত্রা শূন্য থেকে পাঁচ স্কেলে এক থেকে দুই পর্যন্ত বাড়িয়েছে, আরও বিস্ফোরক অগ্ন্যুৎপাত হতে পারে বলে সতর্ক করেছে।

সরকারী পরিসংখ্যান অনুসারে,ছাই,গ্যাস এবং আগ্নেয়গিরি থেকে লাহারের (পাথর ও কাদামাটির ¯্রােত) হুমকির কারণে কমপক্ষে ২,৮০০ লোককে জরুরি কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

লাহার হল আগ্নেয়গিরির ধ্বংসাবশেষের বিশাল প্রবাহ যা আগ্নেয়গিরির ঢালে জমা হয় এবং ভারী বৃষ্টিপাতের ফলে ছড়িয়ে পড়ে। যা গোটা গ্রামকে ঢেকে দিতে পারে। 

নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের ক্যানলাওন শহর, আগ্নেয়গিরির নিচের দিকে নদীর পাশে বসবাসকারী লোকদের তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। 

নেগ্রোস অক্সিডেন্টাল প্রদেশের রাজধানী বাকোলোড এবং আগ্নেয়গিরির নিকটতম প্রধান বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

নেগ্রোস অক্সিডেন্টাল প্রাদেশিক দুর্যোগ সংস্থার রবার্ট অ্যারানেটা এএফপিকে বলেছেন, ‘ধোঁয়া ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।’

ফেসবুকে পোস্ট করা এবং এএফপি যাচাইকৃত ছবি এবং ভিডিওগুলোতে রাস্তা এবং বিল্ডিংগুলোতে ছাইয়ের ধুলো দেখা গেছে।

ফিলিপাইন ভূকম্পনগতভাবে সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ এ অবস্থিত। দেশটিতে বিশ্বের অর্ধেকেরও বেশি আগ্নেয়গিরি রয়েছে। দ্বীপপুঞ্জের ২৪টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কানলাওন একটি।

ভারী ছাইয়ের কারণে ঘরের ছাদ ভেঙে পড়তে পারে এবং জেট ইঞ্জিনগুলোকে অচল করে দিতে পারে।

আরও খবর