গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে পৌর নির্বাচন সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক

নারায়নগঞ্জের রূপগঞ্জে আসন্ন ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা,নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এলাকার ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও এতে  অংশ নিচ্ছে।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত পাঁচবছর কাঞ্চন পৌরসভার জনগণের পাশে ছিলাম, তাদের মতামত নিয়েই মনোনয়ন জমা দিয়েছি আগামী ২৬ জুন নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ্। মঙ্গলবার দিনব্যাপী  পৌরসভার বিরাবো এলাকার  ০১ও ০২ নং ওয়ার্ডের বিভিন্ন হাট বাজার গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শুক্কুর আলি, মোঃ ইদ্রিস আলি, আব্দুল আউয়াল, মোঃ খলিল মিয়া, শাহজালাল, ইব্রাহিম, শরিফ, আরিফ, আল আমিন, আব্দুর রহিম মোল্লা, মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, নিলুফা আক্তার, রোকেয়া বেগম, মায়া আক্তারসহ আরো অনেক।

Tag
আরও খবর