মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ক্রেডিট কার্ডে কেনা যাবে কোরবানির পশু’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-05-2024 06:38:26 am

রাজধানীর ঢাকায় ২৫ লাখ পশু কোরবানি করা হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন এবার পশুর হাটে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধার সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু বেচাকেনা করা যাবে।


বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।


মেয়র বলেন, এ বছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে ৭৫ হাজার কোটি টাকার বাণিজ্য হবে। তাছাড়া শুধু ঢাকাতেই পশু বিক্রি হবে ৬০ হাজার কোটি টাকার এবং ২৫ লাখ পশু কোরবানি হবে।


এই বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করতে এসময় সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেন ডিএনসিসি মেয়র।


তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ৪৮০টি যানবাহন ব্যবহার করবে করপোরেশন। বর্জ্য সরাতে ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ সরবরাহ করা হবে বলে উল্লেখ করেন তিনি।


তাছাড়া, এবার পশুর হাটে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা থাকবে বলে ডিএনসিসি মেয়র জানান। তিনি বলেন, এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু বেচাকেনা করা যাবে। হাসিলও পরিশোধ করা যাবে অনলাইনে।

আরও খবর