দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৯ সেলসিয়াস: আবহাওয়া ব্যুরো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-05-2024 07:22:30 am

ভারতের রাজধানীতে মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে (১২১.৮ ফারেনহাইট) পৌঁছেছে। সরকারের আবহাওয়া দপ্তর এই কথা জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে,‘তীব্র তাবদাহের পরিস্থিতিতে’ দিল্লির শহরতলি নরেলা ও মুঙ্গেশপুর দু’টি স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবারও একই রকম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

২০২২ সালের মে মাসে দিল্লির কিছু অংশে তাপমাত্রা ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে (১২০.৫ ফারেনহাইট) উঠেছিল বলে সে সময় ভারতীয় গণমাধ্যম রিপোর্ট করেছিল।

গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি ভারতে অস্বাভাবিক নয়, তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বছরের পর বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে তাবদাহ দীর্ঘ, আরো ঘন ঘন এবং আরো তীব্র হতে পারে।

নয়াদিল্লি কর্তৃপক্ষ পানি সংকটের আশঙ্কার কথা বলেছে। একটি তীব্র তাবদাহে কিছু এলাকায় পানি সরবরাহ বিঘœ ঘটছে।

‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র বুধবার জানিয়েছে, পানির অপব্যয় বন্ধ করতে পানিমন্ত্রী আতিশি মারলেনাকে ‘সম্মিলিতভাবে দায়িত্বশীল’ হওয়ার আহবান জানিয়েছেন।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, অতিশি বলেছেন ‘পানির ঘাটতি মোকাবেলায় আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি, যেমন অনেক এলাকায় পানি সরবরাহ দিনে দইুবার থেকে কমিয়ে দিনে একবার সরবরাহ দেওয়া হচ্ছে।’

তিনি বলেন,‘এইভাবে সংরক্ষিত পানি রেশন করা হবে এবং যেসব এলাকায় সরবরাহ দিনে মাত্র ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হয় সেখানে পানির ঘাটতি পূরনে সরবরাহ করা হবে।’

আইএমডি স্বাস্থ্যের উপর গরমের প্রভাব সম্পর্কে বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত তাদের জন্য সতর্ক করেছে।

একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমেল থেকে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে রোববারের ঝড়ে ৩৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ‘দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের একটি ঝড়।’এই জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে