বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভা‌বে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ক্ষতিগ্রস্ত হয়েছে  প্রায় অর্ধশত কাঁচা ঘরবা‌ড়ি ও ভেঙেছে বেরিবাঁধ।

রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড় ‘রিমাল’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়।কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নং মহাবিপদ সংকেত জারি করা হয়।রিমালের প্রভাবে মধ্যরাত থেকেই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয় কুতুবদিয়ায়। এরমধ্যে সোমবার (২৭ মে) সকা‌লের দি‌কে হঠাৎ ভা‌রী বর্ষণ ও বাতাস শুরু হ‌লে উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়। বে‌ড়িবাঁ‌ধের পা‌শে থাকা জোয়া‌রে পা‌নির ঢেউ‌য়ের আঘা‌তে প‌ড়ে গি‌য়ে আহত হ‌য়ে‌ছেন ২ জন।প্রচণ্ড বাতা‌সে উপ‌জেলা সদ‌রে মাস্টার তা‌লেব উল্লাহ ম‌ডেল স্কুল এন্ড ক‌লে‌জের ৩ তলার টি‌নের ছাউ‌নি উ‌ড়ে গে‌ছে। বড়‌ঘোপ ইসলা‌মিয়া ফা‌জিল মাদরাসার একা‌ডে‌মিক ভব‌নের ও ছমদিয়া আলিম মাদরাসা ভবনের টিনের ছাত উ‌ড়ে গে‌ছে। 

স্হানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু আক্কাস ইসতিয়াক জানান, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘরের পশ্চিমে ও কৈয়ারবিল ইউনিয়ন সীমান্ত পয়েন্টে বেরিবাধ ভাংগা রয়েছে জোয়ারের পানি ফুসে বাধঁ ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করেছে । ফসলাদি কিছু বাতাসে নুইয়ে পড়ছে তবে কয়েকটি ঘরবাড়ির চালের টিন উড়ে গেলেও  পাশাপাশি নদীতে ভাটা থাকায় প্লাবিত হয়নি,তবে ভাংগা বেরিবাধ নির্মাণের দাবি  জানান তিনি।এছাড়া উপজেলা আলী আকবরডেইল ইউনিয়নের তেলি পাড়া ও পন্ডিত পাড়ার পশ্চিমে বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানি বৃদ্বি পাওয়ায় বাধঁ ডিঙ্গিয়ে  ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এরশাদ নামে  একজন জানান, 'গতকাল থেকে বিদ্যুৎ নেই। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে।বাড়িঘরের চাল উড়ে গেছে, ফসলাদীর ক্ষয়ক্ষতি হয়েছে।

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন ও কৈয়ারবিল ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা। 

উপজেলা বিদ্যু  অফিস সুত্রে জানা যায়, রোববার রাতে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বেশ কিছু এলাকায় গাছপালা পড়ে তার ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। তবে পুরো উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে একটু সময় লাগবে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর ২টার দি‌কে আলী আকবর ডেইল হকদার পাড়ার মো. তা‌হেরের ছেলে শহীদ (১৬) ও তে‌লি পাড়ার আলতাফ‌ মিয়ার ছেলে হা‌বিবুর (২৬) ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে আহত হ‌লে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে স্থানীয় যুব রেড‌ ক্রিসে‌ন্টের সদস‌্যরা। এ সময় ডা. বিপ্লব বড়ুয়া শহীদ‌কে ভ‌র্তি দেন ও হা‌বিব‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা‌ দেন।উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে ঘূর্ণিঝড় রেমা‌লের প্রভা‌বে বি‌ভিন্ন স্থা‌নে কাচাঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩৩‌টির আং‌শিক ও ২‌টি সম্পূর্ণ ক্ষ‌তিগ্রস্ত হওয়ার তথ্য  পে‌য়ে‌ছেন।

উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মো. মঈনুল হো‌সেন চৌধুরী জানান, প্রচণ্ড বাতাস বৃ‌ষ্টি‌তে এ পর্যন্ত ৩৫টি কাচা ঘরবা‌ড়ি ক্ষয়ক্ষ‌তির খবর জান‌তে পেরেছেন। আ‌রো বিস্তা‌রিত জানতে প্রয়োজনীয় পদ‌ক্ষে‌প নেয়া হ‌চ্ছে।

Tag
আরও খবর