বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

রেমাল মোকাবেলায় কুতুবদিয়ায় প্রস্তুত ৯৬টি আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় 'রেমাল' মোকাবেলায় কুতুবদিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫-মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যোগ দেন।

সভায় ছয়টি ইউনিয়নের মোট ৯৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পানি, বিদ্যুৎ সরবরাহ ও টয়লেটসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বেড়িবাঁধের বাইরে বসবাসরতদের নিরাপদে থাকার জন্য ইতিমধ্যে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

আশয়কেন্দ্রে আশ্রয়িতদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে।এছাড়া জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোলরুম সেবা চালুসহ রেড ক্রিসেন্ট, সিপিপির সদস্য, হাসপাতাল টিম, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন ও দুর্যোগকালীন সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কবির, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ শামীম আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শহিদ উল্লাহ, সিপিপির উপজেলা টিম লিড়ার গোলাম রশিদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গির আলম সিকদার, আকতার হোছাইন, আবুল কালাম, আব্দুল হালিম সিকদার ও আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর