জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হতদরিদ্র পরিবারের পাশে "অনামিকা আজম ফাউন্ডেশন"


বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন "অনামিকা আজম ফাউন্ডেশন" সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় এক দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে আর্থিক সহযোগিতা করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের আনোয়ার উল্লা সারেং বাড়ীর ২৫ মে (শনিবার) বিকেলে হতদরিদ্র রিক্সাচালকের কন্যার বিয়ের জন্য অর্থ সহায়তা প্রদান কর হয়।


হতদরিদ্র পরিবারের একটি প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। রিক্সার প্যাডেল ঘুরিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করে চলছে পরিবারটি। সম্প্রতি হতদরিদ্র পরিবারের কন্যার বিয়ে ঠিক হলে অর্থ চিন্তায় পড়েন পিতা। মেয়ের বিয়ে নিয়ে রিক্সাচালক বাবা খুবই দুশ্চিন্তায় ভুগেন। এমন পরিস্থিতিতে উক্ত পরিবারটির করুণ অবস্থা একই বাড়ীর আরেক বাসিন্দা সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ নিশাত অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম কে অবগত করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম দ্রুত সাড়া দিয়ে তার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অর্থ সহায়তা নিজ বাড়ীতে পৌছে দেন। উক্ত সহায়তা পেয়ে অশ্রুসিক্ত নয়নে আবেগ আপ্লুত হয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।


উল্লেখ্য যে, অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম উপজেলার দশানী টবগার পাল বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আজম খোকার কন্যা। তিনি বৃটেন থেকে এত্র সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সম্প্রতি সোমালিয়ার জলদস্যুর হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ এর নাবিক উপজেলার সিংবাহুড়া মুন্সি বাড়ির সালেহ আহমেদ আপন গৃহে আসায়, অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নির্দেশনায় সংগঠনের সদস্যরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। 


আরও খবর