যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

সিরাজগঞ্জে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জ শহরের সুনামখ্যাত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাহান আরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি- ২০২৪ খ্রীঃ পরীক্ষায় জিপিএ ৫- প্রাপ্ত মেধাবী ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয় এবং অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


শনিবার (২৫মে) সকালে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, ফজলুল হক রোডস্থ নর্দান ফ্লাওয়ার মিলস্ লিমিটেড মাঠ প্রাঙ্গনে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা প্রদানকালে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। 


জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মুনির আহমেদ এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর - কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, দেশরত্ন, বঙ্গবন্ধকন্যা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম ও সততা থাকতে হবে। সুশিক্ষিত ও দক্ষ হয়ে আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনে সুনাগরিক হবে এরাই দেশের নেতৃত্ব দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে দেশ এগিয়ে যাবে। এজন্য নতুন প্রজন্ম বা শিক্ষার্থীদের আরও পড়া লেখায় বেশি মনোযোগী হয়ে আধুনিক প্রযুক্তি নির্ভরশীল হতে হবে এবং সাহিত্য- সংস্কৃতির ও ক্রীড়া চর্চায় বেশি মনোনিবেশ করবে। সৃজনশীল হয়ে প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল হতে হবে। নিজেকে পরিবর্তনের জন্য নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। ভালো মানুষ হতে হবে। এজন্য মূল্যবোধ ও মানবিকতা থাকতে হবে। থাকতে হবে স্বপ্নজয়ের প্রতিজ্ঞা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা শিক্ষা অফিসার (অতি: দা:) আফছার আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ ছাকমান আলী, নর্দান ফ্লাওয়ার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর এবং জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল আলীম মন্ডল, মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। 


এসময় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক সঞ্জয় গৌর, টি এম আসলাম উদ্দীন, সিমা রাণী, আফরোজা সুলতানা, শাপলা খাতুন, রাশেদুল ইসলাম ও শিক্ষক কেয়ামত আলী সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সকল শিক্ষার্থীরা অভিভাবকগণ, সুধীজন,গুণীজন এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও খবর