ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সরকারের ভ্রান্ত নীতির কারণে কৃষিপেশা এখন অলাভজনকে পরিনত হয়েছে! কৃষিবিদ হাসান জাফির তুহিন।

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন,বিগত ১৫ বছরে দেশের সকল শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। ১৫ বছরে আটবার সারের মুল্য বৃদ্ধি বিশেষ করে ইউরিয়া সারের চারগুণ মূল্য বৃদ্ধি এবং সরকারের ভ্রান্তনীতির কারণে কৃষিপেশা এখন অলাভজনকে পরিনত হয়েছে এবং কৃষকরা তাদের উৎপাদিত পন্যের ন্যায্যমূল্য না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। শুক্রবার বিকালে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহার,গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জেলা কৃষক দলের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের একটি গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে যে ৫২৭ পন্য বিষময় তা জনস্বার্থে বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান কৃষিবিদ হাসান জাফির তুহিন। 


মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু এবং যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন রোকনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবলু,সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডন,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ সবুর,কৃষক দল নেতা তুহিন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দল নেতা ফিরোজ তালুকদার, গোপালচন্দ্র ঘোষ,আবু বক্কর,সেরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। 


এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলাল,নাজমুল হাসান তালুকদার রানা, খম রকিবুল হাসান রতন,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রনজন, নুর কায়েম সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায় সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার আব্দুল বাতেন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,মির্জা মোস্তফা জামান, সহ দফতর সম্পাদক এনামুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক,সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন হক রনজু,সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিল আলম,সদর ছাত্র দলের আহবায়ক জীবন সহ আরও অনেকে।


মতবিনিময় সভা শেষে কারামুক্ত কৃষকদলের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।

আরও খবর