কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

মোরেলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


 মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
 বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল  কলেজে কৃতি শিক্ষার্থীদের ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার আইসিটি ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক ও ইংরেজি প্রভাষক মো.আবুল কালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এমদাদুল হক।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন  সহকারী  অধ্যাপক  ছবীর আহমেদ আখন্দ,  প্রভাষক প্রবীর কুমার নাথ,  প্রভাষক নুরুল আমিন শেখ,  প্রভাষক বখতিয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও অভ্যন্তরীণ  পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন  শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। 

এর আগে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত করে  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর মাহমুদ। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গৌরব বিশ্বাস পবিত্র গীতা পাঠ করে।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি  মোঃ  আবুল কালাম।  বিদায়ী শিক্ষার্থীদের  উদ্দেশ্য  একাদশ শ্রেণির পক্ষ থেকে মানপত্র পাঠ করে একাদশ শ্রেণির ছাত্রী  নুসরাত  জাহান নিশি।
এছাড়া বক্তব্য প্রদান করে কলেজ শাখার ছাত্রলীগ  সম্পাদক মোঃ নেয়ামুল ইসলাম নাইম,  ছাত্র নেতা আব্দুল্লাহ  নূর,  মোঃ চয়ন শেখ, রিজভী আহসান জয় , মোঃ সজিব হোসেন, শিক্ষার্থী  মোঃ মুরাদ হাওলাদার,  এস আই  রাকিব  প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নীতিশ বিশ্বাস  বলেন, শিক্ষার গ্রহণের পাশাপাশি  নৈতিকতা অনুসরণ করে সততা ও নিষ্ঠার সাথে জীবনাদর্শ গড়ে তুলতে হবে। 
পরে ১৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা  ক্রেস্ট  প্রদান করা হয়। 
 অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী সহ সবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন  এ কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা  হাফেজ  মোঃ ইউনুস। 
অনুষ্ঠান  শেষে এইচএসসি পরিক্ষায় অংশ নেয়া  শিক্ষার্থীদের মঝে এডমিট ও মিষ্টি বিতরণ করা হয়।
Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে