সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বাংলাদেশকে ২ কোটি ২২ লাখ টাকার মানবিক সহায়তা দিচ্ছে ইইউ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2024 01:24:26 am

তীব্র তাপমাত্রায় ঝুঁকিতে থাকা মানুষের সহায়তায় বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো বা ২ কোটি ২২ লাখ টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাপদাহে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এই অর্থায়ন পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। মঙ্গলবার ঢাকার ইইউ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিগত সপ্তাহগুলোতে দেশের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের যেসব জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেসব জেলায় এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) দুর্যোগ প্রতিক্রিয়া জরুরি তহবিলে ইইউর দেওয়া আট মিলিয়ন ইউরো থেকে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ঢাকার ইইউ দূতাবাস জানায়, উচ্চ তাপমাত্রা নবজাতক ও শিশুদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কম। এ ছাড়া দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি ও বয়স্করাও ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে রিকশাচালক, নির্মাণশ্রমিক বা কৃষিশ্রমিকদের মতো যারা বাইরে কাজ করেন, দীর্ঘ সময় উচ্চমাত্রায় তাপের সংস্পর্শে থাকায় তাদের ঝুঁকি বাড়ে। এ ছাড়া জনবহুল ও বস্তি এলাকার বাসিন্দারাও ঝুঁকিতে থাকেন। কারণ, তাদের ঘরগুলো বেশির ভাগই লোহার পাতের তৈরি। এই সহায়তার লক্ষ্য মানুষের জীবন বাঁচানো, দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করা এবং প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপর্যয়ে আক্রান্ত জনগোষ্ঠীর অখণ্ডতা ও মানবিক মর্যাদা রক্ষা করা। ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর সংঘাত ও দুর্যোগের শিকার লাখ লাখ মানুষকে সহায়তা করে থাকে।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৪ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে






6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৮ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে