বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় কুতুবদিয়ার জেলেরা।

সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় ৬৫ দিন গত ২০মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। গত ৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুযায়ী কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস উপজেলার  জেলে ও নৌকার মালিকদের নিয়ে সভা-সমাবেশ,  মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন ও সতর্ক করছে।

সরেজমিনে দেখা যায়, কুতুবদিয়া উপকুলে  স্রশতাধিক মাছ ধরার নৌকা ঘাটে নোঙর করে আছে।আবার কোনো কোনো জেলে এসব নৌকার জাল সরঞ্জাম নিয়ে যাচ্ছেন বাড়িতে।

এবিষয়ে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব বলেন, ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে বরাদ্দকৃত সরকারি চাউলের চাহিদা পাঠানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে । তিনি আরও বলেন, ৬৫ দিনের মাছ রক্ষার নিষেধাজ্ঞায় যারা সরকারি আইন অমান্য করে সাগরে গিয়ে মাছ শিকার করবে তাদের জেল ও জরিমানা করা হবে।

জেলেরা জানান,সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার  দীর্ঘ এ ৬৫দিনে সংসার চালানোর মত তাদের কোন জমানো টাকা নেই। মাছ ধরা বন্ধ থাকলে মালিকপক্ষও কোন সহযোগিতা করে না। বিগত বছরগুলোতে নানা জটিলতায় ঠিক সময়ে সরকারের বরাদ্দের চাল পাননি।
 সঠিক সময়ে চাল বিতরণের ও ঋণের এনজিওর কিস্তি আদায় বন্ধের বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জেলেদের।শুধু তাই নয়, নিবন্ধিত হয়েও নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগও করেছে অনেকে। স্থানীয় কয়েক জনপ্রতিনিধি তাদের পছন্দের জেলেদের সহায়তা করেন বাকিদের সহায়তা করেন না বলে অভিযোগ তুলেন জেলেরা।
এসময় জেলেরা আরও বলেন,প্রতি বছর এই দিনগুলো আসলে আমাদের কষ্টের সীমা থাকে না। সরকারের বরাদ্দ পরিমাণ বাড়িয়ে   সঠিক সময়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।


Tag
আরও খবর