তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

মোবাইল কিনে না দেওয়ায় কুড়িগ্রামে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

_____________________________

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছে। 


সোমবার (২০ মে) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত ওই ছাত্রীর নাম জেসমিন আক্তার (১২)। সে ওই এলাকার জামাল উদ্দিনের মেয়ে।


পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেসমিন আক্তার পার্শ্ববর্তী বাউসমারী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। সোমবার আবারও মোবাইল কেনার জন‍্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।


ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আরও খবর