শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

মোদি ফের ক্ষমতায় গেলে দেশের সংবিধানই থাকবে না: মমতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2024 04:20:20 pm

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ভারতের বিরোধী দলীয় জোটের নাম ‘ইন্ডিয়া’ আমারই দেওয়া। আমরা জোট গঠন করায় মোদি বাবু সংবিধান থেকে ইন্ডিয়া নামটাই তুলে দিলেন। আর আগামী দিনে তার দল ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না।


ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণ সোমবার (২০ মে)। এরই মধ্যে এই দফার প্রচার শেষে হয়ে ষষ্ঠ দফার প্রচার শুরু হয়েছে। ২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে। শনিবার (১৮ মে) পশ্চিমবঙ্গের আরামবাগ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগের সমর্থনে কামারপুকুরের জনসভা থেকে এমন মন্তব্য করেন মমতা।


জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কিন্তু কোনো জোট নেই। কংগ্রেস, সিপিএম, বিজেপির মহাজোট আছে। আর আমরা আছি ইন্ডিয়া জোটে। এই জোট ক্ষমতায় এলেই ইনকাম ট্যাক্স, সিবিআই ও ইডি’র মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে যে অত্যাচার হচ্ছে, তা বন্ধ করা হবে।


তিনি আরও বলেন, আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে ও আমরা যদি এই জোটকে ক্ষমতায় আনতে পারি, তাহলে আমরা এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো। আমরা ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের অত্যাচার বন্ধ করে দেবো ও ১০০ দিনের কাজ থেকে শুরু করে সবাইকে পাকা বাড়ি করে দেবো। 


লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটে বিজেপি হেরে গেছে দাবি তুলে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি এরই মধ্যে হেরে বসে আছে। এখন গায়ের জোরে বলছে, এবার ৪০০ আসনে জিতবে তারা। পরে আবার বলেছে, এতো হবে না। আসলে এবার বিজেপি দুইশও পার করতে পারবে না।


‘এবার এপাশ-ওপাশ ধপাশ হবে। মোদী এবার আসবেন না। সংবিধান ভেঙে দেওয়া, মানুষের উপর অত্যাচার, ধর্মীয় বিভেদ সৃষ্টি করায় এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না। তাই এবার ইন্ডিয়া জোটের সরকারই কেন্দ্রের ক্ষমতায় আসছে।’


নির্বাচনের মধ্যেই হেরে যাওয়ার ভয়ে বিজেপি দেশে সহিংসতা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, মোদী বাবু বলছেন, বাঙালিরা তার সঙ্গে আছে। কেউ নেই, বাঙালিরা কেউ তাকে পছন্দ করে না। এমনও হতে পারে, মন্দির থেকে দেবতা সরিয়ে দিয়ে হিন্দু-মুসলমানদের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিলো বিজেপি।


এই কয়েক দিনে তারা অনেক কিছু বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না, মাথা গরম করবেন না, শান্তিতে ভোট দেবেন।’


প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপি সবকিছুতে ব্যর্থ হওয়ার পর, মন্দির থেকে দেবতার মূর্তি সরিয়ে দিয়ে একটা সহিংসতা ঘটাতে পারে। কোথাও যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেই দায়িত্ব প্রসাশনকে নিতে হবে। 

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৬ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে