কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

৩ দিনে রেমিট্যান্স এলো ১৪ কোটি ৭১ লাখ ডলার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2024 01:19:41 pm

দেশে চলতি মে মাসের প্রথম তিনদিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) ১ হাজার ৬১৮ কোটি ৩২ লাখ টাকা।


সে হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৫৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গত এপ্রিল মাসে প্রতিদিনে গড়ে এসেছে ৭৪৯ কোটি ১২ লাখ টাকা।


রবিবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মে মাসের প্রথম ৩ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার এসেছে।


এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।


দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম তিন দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ন্যাশনাল ব্যাংকে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এ সময়ে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ১১ লাখ ৮০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪২ কোটি ৯৮ লাখ টাকা। ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জনতা ব্যাংকের মাধ্যমে দুই কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৮০ লাখ ৫০ হাজার ডলার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।


গত ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

আরও খবর



6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৮ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৯ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে