যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

রাশেদ হোসেন কচুয়ায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের শরীরচর্চা শিক্ষক কলেজ পর্যায়ে মো. রাশেদ হোসেন  শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ও  উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার স্বাক্ষরিত এক পত্রে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয়া হয়।

সাচার ডিগ্রি কলেজের ক্রীড়া বিভাগের মো. রাশেদ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক (কলেজ পর্যায়) মনোনীত হয়েছেন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি মো. রাশেদ হোসেন সাচার ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে রোভার স্কাউটদের অনেকটাই পরিবর্তন করেছেন ফলে কলেজের মান উন্নয়নে পরিবর্তন হয়েছে।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাশেদ হোসেন এবং পাশাপাশি সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন কবীর সহ অন্যান্য শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হতে পারেন এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

Tag
আরও খবর