বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়া উপজেলা নির্বাচনে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা,ভোটের লড়াই বুধবার

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলা পরিষদ নির্বাচন  আগামীকাল ৮ মে বুধবার  অনুষ্ঠিত হবে। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন। ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ২৫৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ২৫০ টি এবং অস্থায়ী বুথ ৮টি।কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়ার ৬টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী-প্রতীক : মটর সাইকেল, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম-প্রতীক : ঘোড়া এবং আবছার উদ্দিন সিকদার-প্রতীক : আনারস। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-আকবর খান-প্রতীক : উড়ো জাহাজ, জুনাইদুল হক-প্রতীক : চশমা এবং ফরিদ উদ্দিন তালুকদার-প্রতীক : বই। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-ছৈয়দা মেহেরন্নেছা-প্রতীক : ফুটবল এবং হাছিনা আক্তার-প্রতীক : কলস।

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে বুধবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পাওয়া কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৮ মে এবং নির্বাচনের ২ দিন পর অর্থাৎ আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট ৫ দিন নির্বাচনী অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন।


Tag
আরও খবর