কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

ভোলায় ইয়েস বাংলাদেশের আয়োজনে কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক দ্বি-বার্ষিক পরামর্শ সভা

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-05-2024 01:14:23 pm

ভোলায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং ইয়েস বাংলাদেশের আয়োজনে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মানন্নোয়নে কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়নে এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৪ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইয়েস বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ কায়সার খসরু।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামছুজ্জামান, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শারমিন জাহান শ্যামলী, ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার দীপন দে, ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু সহ ইয়েস বাংলাদেশ ও এনসিটিএফ, ভোলা জেলার সদস্যরা।

উপস্থিত কিশোর-কিশোরীরা এসময় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে তাদের মতামত প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা প্রদানকারীও তাদের কথা তুলে ধরেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু উপস্থিত কিশোর-কিশোরীদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং কৈশোরবান্ধব জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগগুলো তুলে ধরেন এবং কিশোর-কিশোরীদের নিয়ে এরকম আলোচনা সভার আয়োজন করায় তিনি প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বক্তরা বলেন, কৈশোর অপার সম্ভাবনার বয়স। ব্যক্তিত্ব গঠনের উপযুক্ত সময়। এ জন্য কিশোর-কিশোরীদের প্রতি আরও যত্নবান হওয়া উচিত। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ প্রসারিত করা প্রয়োজন। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কিশোর-কিশোরী। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে।
Tag
আরও খবর