যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল বাজারের উত্তর পাশে পাটওয়ারী বাড়ি সংলগ্ন ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হলেও দীর্ঘ এক যুগেও তার সংস্কার বা পুনঃনির্মাণের উদ্যোগ নেয়নি প্রশাসন।

এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর ব্রিজটি কাঠ ও বাঁশ দিয়ে সংস্কার করা হলেও তা বেশিদিন টিকছে না। এই ব্রিজটি দিয়ে প্রায় ১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। প্রায় ১২টি গ্রামের প্রধান সড়ক হওয়ায় দেশের বিভিন্ন যায়গায় যাওয়ার প্রধান রাস্তা হওয়ায় দিন দিন সাধারন মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাছাড়া স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রচার করা হলেও কোন কাজে আসছে না বলে মনে করেন এলাকার মানুষ।

 তারা আরো বলেন পত্রিকায় লিখে কি হবে। এমনতো ৮-১০ বছরে বহু বার পত্রিকায় সংবাদ প্রকাশ করছেন আজও ব্রিজটি সংস্কার হয়েছে কি।

এ ভাঙা ব্রিজ নিয়ে সাচার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, দীর্ঘ দিন ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হলেও এটি সংস্কার অথবা পুননির্মাণের ব্যবস্থা গ্রহন করছে না কর্তৃপক্ষ। আমি কর্তৃপক্ষের জোড় দাবী জানাবো, সাধারন মানুষের কথা চিন্তা করে ব্রিজটি অচিরেই যাতে ভেঙে পুন নির্মাণ করা হয়। 

উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন বলেন, এই ব্রিজ সংক্রান্ত তথ্য ডিপিপিতে পাঠানো হয়েছে। শীঘ্রই আমরা ব্রিজটির কাজ শুরু করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি।

Tag
আরও খবর