ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রানু

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসন ভুঁইয়া রানু। গতকাল ৩ মে শুক্রবার  উপজেলার রূপগঞ্জ  ইউনিয়নের ছনি এলাকা  থেকে ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম শুরু করেন। পরে ইছাপুরা বাজার, শিমুলিয়া বাজার, ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় প্রচার প্রচারণা করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ইউসুফগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক বাচ্চু, ছনি এলাকার ব্যবসায়ী আলী হোসেন, দোলন, ইউসুফ ব্যবসায়ী ইসলাম, খন্দকার রেজাউল করিম, কেন্দুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  আলা উদ্দিন স্যার প্রমুখ।

উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী  আবু হোসন ভুঁইয়া রানু বলেন, রূপগঞ্জের মানুষের মাটি ও স্বার্থ রক্ষায় সব সময় জনগণের পাশে ছিলাম এবং পাশে আছি ও থাকবো। এ রূপগঞ্জ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ করছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এ নির্বাচনে জয় লাভ করে আপনাদের সেবা করতে পারি।

Tag
আরও খবর