বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে ৮ টি বাড়ি ও দুটি দোকান

কুতুব‌দিয়ায় আগুনে পুড়ে গেছে ৮টি বাড়ি ও ২টি দোকান। সোমবার (২৯ এপ্রিল) রা‌তে উপ‌জেলা সদর বড়ঘাপ  ইউনিয়নের কাইন্দাল‌্যা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে। 

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সা‌ড়ে ৯টার‌ দি‌কে হঠাৎ ঘনবস‌তিপূর্ণ কাইন্দাল‌্যা পাড়ায় সড়‌কের পূর্ব পা‌শে আগুন লা‌গে। এসময় স্থানীয় ফায়ার সা‌র্ভিস স্টেশন‌কে খবর দেয়া হয়।

কুতুব‌দিয়া ফায়ার সা‌র্ভিস স্টেশন অ‌ফিসার সো‌হেল আহমেদ ব‌লেন, অ‌গ্নিকা‌ন্ডের খবর পে‌য়েই দ্রুত এ‌সে আগুন নেভা‌তে থা‌কেন। তা‌দের দু‌টি টিম সহ পু‌লিশ, স্থানীয় যুব রেড‌ক্রিসেন্ট সোসাই‌টির সদস‌্য, এলাকাবা‌সির সহ‌যোগীতায় ঘন্টাব‌্যা‌পি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আ‌সে। এসময় মিজবাহুল হাসান না‌মে একজন ফায়ার ফাইটার সদস‌্য আহত হন ব‌লেও জানান তি‌নি।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন,আবু তাহের, আবু ছিদ্দিক, বাসিনী, রুজিনা, বেলাল হোসেন, আলী  কায়েস। এরমধ্যে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বোচা, বেট্টু, বাদশা। গ‌্যাস সি‌লিন্ডার থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে ধারণা করা হ‌চ্ছে।এতে  অর্ধ কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় সংসদ সদস‌্য আ‌শেক উল্লাহ র‌ফিক, উপ‌জেলা চেয়ারম‌্যান এড‌ভো‌কেট ফ‌রিদুল ইসলাম চৌধুরী, উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মো. মঈনুল হো‌সেন চৌধুরী ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।

Tag
আরও খবর