মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2024 12:49:41 am

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ঈদুল আজহার জন্য দেশে কোরবানিরযোগ্য ১ কোটি ৩০ লাখ গবাদিপশু মজুদ রয়েছে, যা গতবারের চেয়ে ৫ লাখ বেশি। রবিবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কোরবানি ঈদে সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, যাতে আমাদের গবাদি পশুর বাজার স্থিতিশীল থাকে। পশু যাতে আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিয়ে খামারিদের সঙ্গে কথা হয়েছে। তাদের আশ্বস্ত করেছি, তারাও আমাদের আশ্বস্ত করেছে। এ বছর গবাদি পশু আমদানির প্রয়োজন নেই। আমাদের দেশীয় উৎপাদিত যে গবাদিপশু খামারিরা লালন-পালন করেন, সেটাই যথেষ্ট। প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা ঠিক আছে। প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কোরবানির ঈদে বাজার যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা আগামী কোরবানির ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারব। সে আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে থাকবে, সেটাই প্রত্যাশা করি। গতবার আমাদের এক কোটি ২৫ লাখ গবাদিপশু বাজারে ছিল। কিন্তু অবিক্রিত ছিল ১৯ লাখ। এবার এক কোটি ৩০ লাখের বেশি সংখ্যক পশু সরবরাহের আয়োজন রাখা হয়েছে। আব্দুর রহমান বলেন, কোরবানির জন্য গরু আমদানির কোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের নেই। অবৈধভাবে কোনো গরু যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, এবার কোরবানিতে গবাদিপশুর কোনো ঘাটতি থাকবে না। এজন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজার যেন স্থিতিশীল থাকে এবং পাশাপাশি পশুর দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ সময় ফরিদপুরের মধুখালীতে ২ নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার বিষয়েও কথা বলেছেন স্থানীয় এই সংসদ সদস্য। তিনি বলেন, মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ২ নির্মাণ শ্রমিককে হত্যায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ জনের বিরুদ্ধে ৩টি মামলাও হয়েছে। আবেগে গা না ভাসিয়ে যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই ফলাফল পাওয়া যাবে।

আরও খবর