অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

নতুন বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বরের যেতে হলো জেলখানায়

 নতুন বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বরের। যেতে হলো কারাগারে।  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমনি এক ঘটনা ঘটেছে। বাল‍্য বিয়ের দায়ে বর ও তার নানাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের জনৈক তোরাপ আলির সপ্তম শ্রেনিতে পড়ুয়া কন‍্যাকে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইসমাইল হোসেন (১৯) এর সাথে বিয়ের আয়োজন করে। বাল‍্য বিয়ে বন্ধের জন‍্য  উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে ফোন করেন সচেতন এলাকাবাসি। এদিকে দ্রুত বিয়ে পড়িয়ে মেয়ের বাড়ি ত‍্যাগ করে বর যাত্রী।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা পুলিশসহ ঘটনাস্থলে যাওয়ার পথে কুড়ারপাড় নামক জায়গা থেকে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসে। সেই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর শর্তে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রশাসন। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম‍্যমান আদালত বসিয়ে বর ইসমাইল হোসেন ও তার অভিভাবক (নানা) ফকির বাদশাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, বাল‍্য বিয়ের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থল গিয়ে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসা হয়। দোষ স্বীকার করায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর