বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

জনগণের সেবক হিসেবে কাজ করতে চশমা মার্কা ভোট চাই : ভাইস চেয়ারম্যান প্রার্থী জুনাইদ

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান প্রার্থী জুনাইদুল হক (এম.এ) গতকাল প্রতীক পেয়েই উপজেলার ধুরুং বাজারে বিশাল শোডাউন ও  গণসংযোগ কালে  একথা বলেন।

তিনি আরোও বলেন,আমি আপনাদের সেবা করতে চাই তাই আগামী ৮ মে আমার নির্বাচনী প্রতিক চশমা মার্কায় ভোট চাই। আমি প্রতিদিনই চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য কাজ করতে,  আমি চেষ্টা করেছি জনপ্রতিনিধি হয়ে আপনাদের কল্যাণে কাজ করার জন্য ও আপনাদের সেবা করার জন্য আপনাদের কাজ করার জন্যই আমার রাজনীতি, আপনাদের সেবা করাই আমার লক্ষ্য  । আপনাদের সেবক হিসাবে কাজ করার জন্য আমাকে  নির্বাচিত করবেন, আমার জন্য ভোট চাইবেন এবং আমাকে ভোট দিবেন। আপনাদের একজন সেবক হিসাবে, একজন কর্মী হিসাবে ,আপনাদের পাশে থেকে আমার কুতুবদিয়াবাসীর সেবা ও  উন্নয়নমূলক কাজ গুলি করিতে পারি, সেজন্য চশমা প্রতীকে ভোট দিবেন।

নির্বাচন ঘিরে ইতোমধ্যে উপজেলা জুঁড়ে ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরেই ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও ইউনিয়নগুলো। ভোট প্রার্থনায় ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন ।

এদিকে   উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক   ভাইস চেয়ারম্যান প্রার্থী জুনাইদ  দিনব্যাপী ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। স্মার্ট  উপজেলা গঠনের দৃঢ় প্রত্যয়ের স্লোগান নিয়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গ্রামের সাধারন মানুষের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি তাঁর সমর্থিত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি বিভিন্ন পেশার জনসাধারনের কাছে উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিজয় লাভে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।

এ নির্বাচনে জুনাইদুল হক  ভোটারদের আলোচনার শীর্ষে রয়েছেন বলে জানান সমর্থিত নেতাকর্মীরা।সৎ, যোগ্য, শিক্ষিত,ন্যায়পরায়ণ, কর্মীবান্ধব সংগঠক, রাজনীতিবিদ ও তীক্ষ্ণ মেধার অধিকারী। জনপ্রতিয়মানে গণ মানুষের  কাতারে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং নতুন প্রজন্মের প্রিয়মুখ। গরীব-দুঃখী মেহনতি মানুষের পাশে অসময়ে  এগিয়ে আসা ভূয়সী প্রশংসিত তরুণ এই  যুবনেতা। 

তিনি গণসংযোগ কালে উন্নয়নের রূপকার স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এর  উন্নয়ন ও অগ্রযাত্রায় সামিল হতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রনায়ক, জননেত্রী শেখ হাসিনার রূপকল্প- ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রত্যয় নিয়ে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি একটি বার্তাই দিচ্ছেন, নির্বাচিত হলে, জনগণের সেবক হিসেবে উপজেলাকে শেখ হাসিনার স্মার্ট ও উন্নত বাংলাদেশ নির্মাণের ভিশনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা মতে প্রথমধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন। ইভিএমের মাধ্যমে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর