বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় তিন পদে আট প্রার্থী

ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের তফসীল অনুযায়ী গতকাল (২৩ এপ্রিল ২০২৪) মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও  নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে  প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এতে  চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড.ফরিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, আছহাব উদ্দীন সিকদার আনারস,ব্যারিষ্টার হানিফ বিন কাশেম ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে, যুবলীগ নেতা জুনাইদুল হক চশমা,সাংবাদিক আকবর খান উড়োজাহাজ, আ'লীগ নেতা ফরিদ তালুকদার বই প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার কলসী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেসা নুর ফুটবল প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
নির্বাচন ঘিরে   উপজেলা জুড়ে  ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেছেন তিন পদে আট প্রার্থী। প্রতীক বরাদ্দের পরেই মাইকিং,  ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও ইউনিয়নগুলো। ভোট প্রার্থনায় ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।পাশাপাশি তাদের  সমর্থিত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা মতে আগামী ৮মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।  ইভিএমের মাধ্যমে কুতুবদিয়া  ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৯৭  হাজার ১৭০ জন।

Tag
আরও খবর