বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ক্ষুব্ধ রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-04-2024 02:16:38 pm

তাইওয়ানকে সহায়তা মানে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা দিতে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়েছে।


ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের বিষয়ে রাশিয়া সব সময় কথা বলে আসছে।


রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তায় একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বৈশ্বিক সংকট বাড়বে।


শনিবার (২০ এপ্রিল) টেলিগ্রামে বার্তায় তিনি এ মন্তব্য করেন।


জাখারোভা বলেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার মানে হলো সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অর্থায়ন করা। তাইওয়ানকে সহায়তা দেয়ার মানে হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। অন্যদিকে ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে।


স্থানীয় সময় শনিবার ওই বিল পাশের জন্য ভোটাভুটি হয়। এখন ওই বিলটি ডেমোক্রেট-সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।


সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট মনিটর

Tag
আরও খবর