গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় প্রতি  বছরের ন্যায় এবছরও পূর্বাচল ইস্ট উড সিটি পরিবারের আয়োজনে ১৪৩১এর নববর্ষ উৎযাপন করা হয়েছে। গতকাল ২০ এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ  উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল ইস্ট উড সিটি আবাসন প্রকল্পের সাইট অফিসে দিনব্যাপী এ নববর্ষ উৎযাপন করা হয়। অনুষ্ঠানে অংশ হিসেবে ছিলো ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জমকালো মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ৩ শতাধিক গ্রাহকসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। 

বর্ষবরণ অনুষ্ঠানে পূর্বাচল ইস্ট উড সিটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, বাংলা নববর্ষের গুরুত্ব ও বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় প্রতি বছর এমন আয়োজন করা হয় । পাশাপাশি পরিবেশবান্ধব আবাসন গড়তে সব রকম ব্যবস্থা করা হয়েছে । 

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপোটি ডাইরেক্টর মাছুম বিল্লাহ, সিনিয়র জিএম ফারহানা আক্তার, জিএম শামিম আহমেদসহ কোম্পানির কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গন্যামান্যরা ব্যক্তিবর্গরা।

পরে ভূরিভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  

Tag
আরও খবর