রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নেত্রকোণায় গলায় রশি প্যাঁচিয়ে মাকে হত্যা করেছে ছেলে

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 25-10-2022 03:00:06 pm

সংগৃহিত

নেত্রকোণার মোহনগঞ্জে মনোয়ারা আক্তার (৪২) নামের এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বাহাম গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম মোবারক হোসেন সাগর (২১)। তার বাবার নাম আব্দুস ছাত্তার। ঘটনার পর পরই সাগরকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাগর নেশাগ্রস্ত। সে তার মাকে গলায় রশি পেঁচিয়ে হত্যার পর অসংলগ্ন কথা বলছিল।

নিহত মনোয়ারা আক্তারের ভাই ইউনুস মিয়া জানান, ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মনোয়ারার। পরে একমাত্র ছেলেকে নিয়েই কাটছিল তার জীবন। গরিব হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ছেলেকে খাইয়ে বড় করেছে। কিছুদিন আগে মনোয়ারার ডান হাত অবশ হয়ে যায়। সোমবার বিকেলে বিছানায় শুয়ে থাকা মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সাগর। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সাগরকে থানায় নিয়ে যায়। সাগর নেশাগ্রস্ত তাই কোন কারণ ছাড়াই সে তার মাকে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাগরকে আটক করা হয়েছে। নিহত মনোয়ারার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করছে।

আরও খবর