যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

কচুয়া প্রেসকাবের সাথে ড. সেলিম মাহমুদ এমপির মতবিনিময় সভা সাংবাদিকতা পেশার প্রতি আমার দুর্বলতা রয়েছে, আমি সাংবাদিকদের সবসময় শ্রদ্ধা ও সম্মান করি .....ড. সেলিম মাহমুদ এমপি

কচুয়া প্রেসকাবের সাংবাদিকদের সাথে চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কচুয়া পৌর বাজারস্থ নারগিস ফুড প্যাভিলিয়ন এন্ড রেন্টেুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসকাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমি সাংবাদিকদের সবসময় শ্রদ্ধা ও সম্মান করি। আমি সাংবাদিক না হলেও এক সময় ১৯৯৪ সালে জাতীয় দৈনিক সংবাদ বেশ কিছু কলাম লিখি। বর্তমানে আওয়ামীলীগ সরকার সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিয়েছেন। যার কারনে দেশে নতুন নতুন পত্রিকা ও টিভি মিডিয়া সৃষ্টি হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ কচুয়া উপজেলাকে দেশের অন্যতম উপজেলায় রূপান্তর করতে সাংবাদিকদের বিশেষ ভূমিকা পালনের আহবান করছি। এসময় তিনি সকল সাংবাদিকদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজলো ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোতাহের হোসেন প্রধান দুলাল, জেলা পরিষদের সদস্য আলহাজ¦ তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসকাবের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাকিবুল হাসান, সাবেক সভাপতি মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার। এসময় ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কচুয়া বাজর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক শেখ সজিব, যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদসহ সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর