ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজ ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2024 11:07:00 pm


দুই দিনের সফরে আজ রবিবার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। তাঁর সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এই সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ঢাকায় পৌঁছাবেন।  দুপুরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাত্ করবেন। আজ বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠক শেষে চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা।


জানা গেছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে।  এ নিয়ে আলোচনা হতে পারে।

আরও খবর