বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালিত

 কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। 

ক্রীড়ায়-শান্তি-সমাবেশ-উন্নয়নে- বাংলাদেশ" এই প্রতিপাদ্যে  শনিবার বিকালে কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের উদ্যোগে দিবসটি উপলক্ষে অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালী শেষে সংগঠনের উপদেষ্টা ও অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি মোহন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল। 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাখাওয়াত বশরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপজেলা ভলিবল দলের কোচ গোলাম মোহাম্মদ মনু, ফুটবল খেলোয়াড় আকতার হোছাইন বাতু, নেয়ামত উল্লাহ,সংগঠনের সভাপতি রায়হেন আহাম্মদ ও মোহাম্মদ রায়হান বক্তব্য রাখেন। 

এছাড়া সংগঠনের সদস্য মোহাম্মদ জনি, জিয়া উদ্দিন, মো জমির, মো রাহমত, মো রাকিব, হৃদয়, সাহেদ, ইলিয়াছ, সাকিব, জাহেদ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল বলেন, কুতুবদিয়ার একমাত্র ক্রীড়া সংগঠন কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘ। যে সংগঠন যুব সমাজকে মাদক,জুয়া থেকে দুরে রাখার জন্য যুব সমাজকে খেলাধুলা ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর