ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরে ২ ভাইয়ের জঙ্গি সম্পৃক্ততায় আতঙ্কে এলাকাবাসী


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দ মারুফ আহমেদ মানিক (৩১) নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারফীল হিন্দাল শারক্বিয়ার সদস্য হিসেবে র‍্যাবের হাতে ধরা পড়েছে। তার বড় ভাই হাফেজ নাঈম ২০০৪ সালে সিলেটের হযরত শাহজালাল (রাঃ) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার জগন্নাথপুরের সন্তান আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও সাবেক অর্থ মন্ত্রী এসএম কিবরিয়া হত্যা মামলার আসামি হিসেবে জেল হাজতে রয়েছে।


গত বৃহস্পতিবার জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্ট এবং জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ায় জড়িত এমন অভিযোগে বান্দরবানের রোয়াংছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যদের গ্রেপ্তার অভিযানে জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের জঙ্গি নাঈমের ছোট ভাই সৈয়দ মারুফ আহমেদ ওরফে মানিক গ্রেফতার হয়েছে।


বড় ভাইয়ের পর ছোট ভাই জঙ্গি সম্পৃক্ততায় জড়িয়ে খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিস্মিত হয়েছেন এলাকার সাধারণ মানুষ।


রোববার (২৩ অক্টোবর)  সরেজমিনে সৈয়দপুর পশ্চিমপাড়া লম্বাহাটি গ্রামে হাফেজ নাঈম ও সৈয়দ মারুফ আহমেদ মানিকের বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়িতে পিনপতন নীরবতা চলছে। ঘরের দরজা, জানালা বন্ধ করে ঘরে রয়েছেন তাদের বৃদ্ধা মা ছালমা বেগম।অনেক চেষ্টার পর তার সঙ্গে কথা হয়। তিনি বলেন ,ছেলে মানিক কোথায় গেছে, কি করেন তিনি কিছুই জানেন না তিনি বলেন, মানিক বাড়িতে হাঁস, মুরগি, গবাদিপশু ও মাছের খামার চালাতেন।


হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। এখন খবর পেয়েছি সে র্যাবের হাতে ধরা পড়েছে। তিনি বলেন, আমি কিছু জানি না।তার বড় ছেলে নাঈমের বিষয়েও তিনি কিছু জানেন না বলে জানান। ২ ছেলে ও ২ মেয়ের জননী ছালমা বেগমের স্বামী সৈয়দ আবুল কালামের মৃত্যুর পর একজন গৃহপরিচারিকাকে নিয়ে বসবাস করছেন।মাঝে মধ্যে গ্রামেই বিয়ে হওয়া মেয়ে তার খোঁজ খবর নেন বলে তিনি জানান।


সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদ আহমেদ বলেন, ২০০৪ সালে হাফেজ নাঈম জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকার পর থেকে এ পরিবারের সাথে এলাকার লোকজনের তেমন কোন সম্পর্ক নেই। তার ছোট ভাই মানিক স্হানীয় মাদ্রাসায় লেখাপড়া করে বাড়িতে হাঁস মুরগি গবাদিপশু ও মাছের খামার চালাতেন। হঠাৎ সে উধাও হয়ে যাওয়া ও মানিকের জঙ্গি তৎপরতার খবরে আমরা বিস্মত।


সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান বলেন, বড় ভাইয়ের পর ছোট ভাইয়ের জঙ্গি সম্পৃক্ততার খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা সকল অভিভাবকদের ছেলে মেয়েদের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নতুন করে জঙ্গি তৎপরতায় জগন্নাথপুরের এক যুবক গ্রেফতারের পর বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরাও তার সাথে আর কারো কোন সম্পৃক্ততা আছে কীনা খতিয়ে দেখছি।

Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৯ ঘন্টা ৫০ মিনিট আগে