বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এমপি উইং কমান্ডার জহিরুল ইসলামের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

কক্সবাজার -২(কুতুবদিয়া- মহেশখালী) আসনের সাবেক সংসদ সদস্য  উইং কমান্ডার জহিরুল ইসলাম মৃত্যু বরণ করেছেন(ইন্না-লিল্লাহ----রাজিউন)।গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ইন্তেকাল করেন।

আজ বুধবার বাদ জোহর ঢাকাস্থ জোয়ার সাহারা, কুড়িল ( যমুনা ফিউচার পার্কের বিপরীত পার্শ্ব) মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিমান বাহিনীর ক্যান্টনমেন্ট কবরস্থানে সমাহিত করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।আলহাজ্ব উইং কমান্ডার ‌‌জহিরুল ইসলাম  ১৯৪২ সালের ১৫ ই আগস্ট কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাস্টার জাবের আহমদ। তিনি ১৯৫৭ সাল থেকে ১৯৬৪ সাল পযর্ন্ত তার শিক্ষাজীবন অতিবাহিত করে পরবর্তীকালে ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.জি ডিগ্রি লাভ করেন।শিক্ষাজীবন শেষ করে ঢাকা কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।পরবর্তীতে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন।১৯৬৭ সালে কমিশন প্রাপ্ত অফিসার হন।সুদীর্ঘ ১৯ বৎসর বিমান বাহিনীতে চাকুরি করে উইং কমান্ডার হিসেবে চাকুরি হতে অবসর গ্রহণ করেন।বিমান বাহিনীতে চাকুরিকালীন সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১৯৭৫ ও ১৯৮১ সালে দুটি কৃষি প্রকল্প চালু করেন।ঐ দুই প্রকল্পে কৃতকর্ম হওয়ায় ১৯৮৩ সালে তিনি রাষ্ট্রপতির স্বর্ণপদক পান।১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচন এবং ১৯৮৮সালে ৪র্থ  জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।তিনিই কুতুবদিয়ার প্রথম সংসদ। আমেরিকার জাতি সংঘের সদর দপ্তরে ১৯৮৭ সালে অনুষ্ঠিত জাতিসংঘের ৪২ তম সাধারণ অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ছিলেন এবং এতে বক্তব্য রাখেন।সংসদ সদস্য থাকাকালীন সময় তিনি সৌদিআরব,থাইল্যান্ড,নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র সহ প্রভৃতি দেশ ভ্রমণ করেন।সংসদ থাকাকালীন সময়ে তিনি মহেশখালীর  জেটি,কুতুবদিয়ার বড়ঘোপ,দরবার ঘাট ও ধূরুং ঘাটের জেটি নির্মাণের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।লবণ বোর্ড গঠন এবং লবণ নীতি প্রণয়নের পেছনে তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।

তাঁহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহেশখালী কুতুবদিয়া আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক সহ  বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা।

Tag
আরও খবর