বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেছেন যুবলীগ নেতা জুনাইদ

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক জুনাইদ।এদিকে যুব সমাজের প্রিয় মুখ জুনাইদ  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবে এ খবর পেয়ে উপজেলা জুড়েঁ ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে আওয়ামীলীগের সহযোগী অংগসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্থরের মানুষের  মাঝে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আরো একটি নির্বাচনীয় উৎসবের আমেজ। তরুনদের মাঝে চলছে আরো বেশি আনন্দঘন মুহূর্ত। জুনাইদ   ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার খবরে উপজেলার  ৯টি ইউনিয়নের অলিতে-গলিতে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ছে কল্পনা জল্পনা।কর্মী সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টার ও ব্যানার দিয়ে  চালাচ্ছেন প্রচারণা।

তথ্য নিয়ে জানা যায়,উপজেলায় যুবসমাজে ব্যাপক জনপ্রিয় জুনাইদুল হক জুনাইদ,তৃর্ণমুল নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক মাঠে নৈতিকতা বাজায় রেখে সুক্ষ মেধায় সফলতার সাথে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন।ভালবাসা দিয়ে তৃর্ণমুল নেতাকর্মীদের সাথে স্থাপন করেছেন আত্নার সম্পর্ক,তিনি দীর্ঘদিন ধরে তৃর্ণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় রাজনীতি করে আসছেন।তার রাজনীতির জীবনে কুতুবদিয়া সর্বস্তরের মানুষের ভালবাসা ও নেতাকর্মীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন।তার কথা ও কাজে পরিলিক্ষিত হয় গভীর সম্মনয়,আর এসব মাপকাঠিতে সদালাপী ও মিষ্টভাষী যুবলীগ নেতা জুনাইদ সবচেয়ে এগিয়ে।

মাঠ পর্যায়ে পর্যালোচনা করে দেখা গেছে, জুনাইদ  যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উপজেলার  প্রতিটি ইউনিয়নে দলীয় নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই হিসেবে তার একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে।

ভোটারেরা জানিয়েছেন, জুনাইদ  সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, কর্মীবান্ধব সংগঠক, রাজনীতিবিদ ও তীক্ষ্ণ মেধার অধিকারী। জনপ্রতিয়মানে স্হানীয় সাধারণ জনতার কাতারে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং নতুন প্রজন্মের প্রিয়মুখ। গরীব-দুঃখী মেহনতি মানুষের পাশে অসময়ে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা ভূয়সী প্রশংসিত তরুণ এ যুবলীগ নেতা।

প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে জুনাইদুল হক বলেন,আমি দীর্ঘদিন ধরে আওয়ামী  রাজনীতি করেছি। কুতুবদিয়াবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আছি। যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি। দলের বাইরেও আমি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত আছি।আর আমি যদি ভাইস চেয়ারম্যান পদে  নির্বাচিত হই তাহলে কুতুবদিয়াবাসীর জন্য আমি দিন-রাত কাজ করবো। কোন দুর্নীতি আমার কাছে আশ্রয় পাবে না। প্রতিটি কাজ আমি নিজ দায়িত্বে তদারকি করবো। কোন জনগণকে উপজেলা পরিষদে এসে হয়রানির শিকার হতে দিব না। তরুনদের সাথে নিয়ে আগামীতে কুতুবদিয়া দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।আমি কুতুবদিয়াবাসীর কাছ থেকে দোয়া ও ভালোবাসা চাই।আপনারা নিজের বিবেক-বুদ্ধি বিবেচনা করে আমাকে যোগ্য মনে করলে ভোট দিবেন। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। ইনশাআল্লাহ। 

সাবেক এক উপজেলা যুবলীগ নেতা বলেন, কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য  ভাইস চেয়ারম্যান  প্রার্থী জুনাইদ  জনপ্রিয়তায় এগিয়ে আছেন নিজের যোগ্যতা ও মার্জিত ব্যবহারের কারণে। কর্মে উদ্যোমী এ তরুণ নেতা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারলে অত্র উপজেলার মানুষের বিশ্বাসের ও আস্থার প্রতীক হয়ে উঠবেন।

Tag
আরও খবর