দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ট্রেনে করে এলো ভারতীয় পেঁয়াজের প্রথম চালান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2024 01:42:59 am

রেলপথে ভারত থেকে পেঁয়াজের বড় একটি চালান চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে এসেছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) আমদানিকারক হিসেবে এসব পেয়াঁজ আমদানি করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় পেঁয়াজের এ চালানটি দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়। স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান জানান, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালানটি রবিবার বিকেলে দর্শনা বন্দরে এসে পৌঁছেছে।


মোট ৪২ ওয়াগনে প্রায় এক হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে রাতেই সিরাজগন্জ বাজারে নেওয়া হবে। তারপর পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যবস্থা করা হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ালীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু বলেন, ‘দেশে পেঁয়াজ নিয়ে বরাবরের মত যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট করতে না পারে, কেউ যেন চড়া দাম হাকিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ আয় করতে না পারে, সেজন্যই সরকারের একটি সংস্থা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে। পর্যায়ক্রমে পেঁয়াজের আরো চালান আসার সম্ভাবনা রয়েছে।’

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১০ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে