ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

রূপগঞ্জ ক্বওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ক্বওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের ৯ম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল ৩১ মার্চ রবিবার উপজেলার ভুলতা ইউনিয়নের মহব্বতপুর (মাঝিপাড়া) ইসলামিয়া আরাবিয়া মাদরাসায় এ ফলাফল ঘোষণা করা হয়। ২০২৪ সালের  ৯ম পরীক্ষায় উপজেলার ৬১টি মাদরাসার  ৯ শত ১৬ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে। পরিক্ষায় পাশের হার ৮৭%। এর মধ্যে মেধা তালিকায়  ১শত ৬ জন উর্ত্তীন্ন হয়েছে।

 ফলাফল প্রকাশের সময়  উপস্থিত ছিলেন রূপগঞ্জ  আঞ্চলিক বোর্ডের প্রেসিডিয়াম সদস্য মুফতি বদরুল আলম সিলেটি, মাওলানা  বেলাল হোসাইন মাদানী, মাওলানা ইউসুফ ফরিদি, মুফতি আবু বকর, পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা মিজানুর রহমান খানসহ অন্যান্য মাদরাসার মুহতামিমগণ। 

ফলাফল প্রকাশের আয়োজিত অনুষ্ঠানে  বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার ক্বওমি মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালে ইসায়ীতে প্রতিষ্ঠিত হয় তানযীমুল মাদরিসিল ক্বওমিয়্যা রূপগঞ্জ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই দক্ষতার সাথে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার মাধ্যমে উত্তর উত্তর সাফল্য অর্জন করে আসছে। সর্বোচ্চ মেধাবীদের বার্ষিক মাহফিলে বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মানের  এক প্রতিযোগিতার প্রেক্ষাপটে তৈরি করছে। 

Tag
আরও খবর