ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

স্বপ্নকথা ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল , অসহায়,ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে স্বপ্নকথা ফাউন্ডেশন। শুক্রবার  রাজধানীর  উত্তরা ৭ নং সেক্টর পার্ক  এলাকায় বিকাল পাঁচ টার পর থেকে   ৫” শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা শুরু হয়। রোজাদার নারী-পুরুষের হতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্যরা। শারীরিক প্রতিবন্ধী, রিকশাচালক, গৃহকর্মী, অসহায়, রাস্তায় বসবাস করা ছিন্নমূল মানুষ ও স্বল্প আয়ের মানুষের হাতে ইফতার তুলে দেন তারা।

 

ইফতার বিতরণের আগে স্বপ্নকথা যুব ও নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান  শামীমা আরা মুন্নী বলেন, আমরা এসএসসি ২০০০ ব্যাচ সহ সকল শ্রেনী পেশার মানুষদের  নিয়ে কল্যাণমুখী কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে মানবকল্যাণে নিয়োজিত থাকতে চাই। আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। সেই চেষ্টা থেকে আজ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধরনের কাজ চলমান থাকবে।

 

সংগঠনটির সমাজ কল্যাণ সম্পাদক শেখ অহিদুল্লাহ বলেন, সমাজ ও মানবকল্যাণে আমরা নিজেদের বিলিয়ে দিতে চাই। আমাদের এই সংগঠনটি পর্যায়ক্রমে জাতীয়ভাবে অবদান রাখতে চাই। এমন আরো অনেক কাজ করার পরিকল্পনা আমাদের আছে। 

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের  সাধারন সম্পাদক আব্দুল হালিম মিয়াজী,সাইফুল ইসলাম,আলমগীর হোসাইন ,কাউসার মিয়াজি,সাথী সাবিহা,মরিয়ম বেগম ,আশরাফুল ইসলাম জুয়েল,সালমা আক্তার রুনা ,রাজিয়া সুলতানা মিতু ,শাহিন আলম আবু হানিফা ,এনামুল হক মোল্লা,মনির হোসেন রুবেল,আল আমিন ,কামাল আহমেদ রাসেল, রিমি, সানি, আবিদা, মাহমুদা আফরিন, সুলতানা বীথি, সোনার বাংলা গ্রুপের এডমিন জাকির হোসেন প্রমুখ। 


এতে আরও  দুই শতাধিক বন্ধুমহল ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন শেখ অহিদুল্লাহ।

Tag
আরও খবর