অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করলেন ডা. রয়েল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 04:55:55 pm


◾আর এস মাহমুদ হাসান : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগে প্রভাষক হিসেবে গত ২০ মার্চ (বুধবার) যোগদান করেছেন ডা. শারমিন সুলতানা রয়েল। ডা. রয়েল বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামে জন্মগ্রহণ করেন।


তিনি মফিজউদ্দীন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি এবং আমতলী সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাস করেন। এইচএসসিতে গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য তিনি সেসময় 'বোর্ড স্কলারশিপ' লাভ করেন।


এরপর ২০১৯ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে 'ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন' ডিগ্রি এবং ২০২২ সালে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ থেকে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধীনে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।


সেসময় তিনি 'উপকূলীয় ছাত্র কল্যাণ সমিতি- বরগুনা' এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি 'ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ), পবিপ্রবি; রক্তদান সংগঠন 'বাঁধন' এবং সাংস্কৃতিক সংগঠন 'রংধনু', পবিপ্রবি এর সাথেও যুক্ত ছিলেন।


প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে তিনি হবিগঞ্জ সদরে নিজের প্রতিষ্ঠিত 'ডা. রয়েল'স বার্ডস এন্ড পেট কেয়ার' এ পোষা প্রাণী ও পাখির চিকিৎসা সেবা দিতেন, যা প্রাণী কল্যানার্থে ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


শিক্ষকতা পেশায় যোগদানের অনুভূতি প্রকাশকালে ডা. রয়েল বলেন, "একটা মেয়ের সফলতার পিছনে অনেকগুলো প্রগতিশীল মানুষের হাত রয়েছে আমার জীবনে। আমি যেমন সাপোর্টিভ বাবা ও ভাই পেয়েছি, তেমনি আমি সাতক্ষীরাতে পেয়েছি সাপোর্টিভ শ্বশুর বাড়ি ও একজন বন্ধুসুলভ স্বামী।


তবে সুখ ও দুঃখ যে পাশাপাশি অবস্থান করে সে সত্যও আমার জীবনে ব্যতিক্রম নয়। পারিবারিক প্রতিকূলতার মধ্যে আর্থিক অভাবের সময় ধার করা মাত্র তিন হাজার টাকা নিয়ে ছুটে গিয়েছিলাম বাকৃবিতে মাস্টার্স করতে। যা ছিলো তখন দিবা-স্বপ্নের মত।


স্বামী ডা. সালাউদ্দীন ইউছুপও একই বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) শিক্ষকতা করছেন। 


যাইহোক, মহান রবের দরবারে এখন লাখো কোটি শুকরিয়া শেষ পর্যন্ত আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন করার জন্য এবং আমাকে এই মহান পেশা উপহার দেয়ার জন্য। যে পেশাকে বলা হয়ে থাকে 'মানুষ গড়ার কারিগর এবং জাতি নির্মাতা!

এ নোবেল প্রফেশনে যুক্ত থেকে আমি আমার অর্জিত জ্ঞান, মেধা, শ্রম ও গবেষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন তথা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সেই সাথে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই"।


প্রসঙ্গত, ডা. রয়েল এখন স্বামী সন্তানসহ হবিগঞ্জেই বসবাস করেন। তার স্বামী ডা. সালাউদ্দীন ইউছুপও একই বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) শিক্ষকতা করছেন। ডা. ইউছুপ ১০ মে ২০২৩ এ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।


ডা. রয়েল বলেন, "তিনি ডা. ইউছুপের সাথে একই সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং এখন আবার একই বিশ্ববিদ্যালয়ে দুজন একসাথে শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন, যা পরম সৌভাগ্যের"।


উল্লেখ্য, স্নাতক পর্যায়ে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ তিনি পবিপ্রবি থেকে "ডিন'স মেরিট অ্যাওয়ার্ড" অর্জন করেন।ক্যাম্পাস জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সাথে যুক্ত ছিলেন তিনি।


আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে