কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুর মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে গ্রেফতার-৩

 বগুড়ায় শাজাহানপুরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলনকালে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ বগুড়া।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়ার শাজাহানপুর থানাধীন সাজাপুর এলাকায়  বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ মার্চ ২০.০০ ঘটিকার সময় র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা- মোঃ সাত্তার আলী, সাং- বেতগাড়ী, থানা- শাজাহানপুর, মোঃ মহিদুল ইসলাম (২৯), পিতা- মৃত মজিবর রহমান, সাং- তালোড়া (উত্তরপাড়া), থানা- দুপচাঁচিয়া ও মোঃ রিপন (২৬), পিতা- আব্দুল্লাহ, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণকে চাঁদা আদায়ের ১টি রশিদ বহি, ১টি টর্চ লাইটসহ গ্রেফতার করে।

মীর মনির হোসেন, কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২ বগুড়া জানান, আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর