যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2022 02:51:44 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। চাহিদা কমার পাশাপাশি মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমে চলেছে জ্বালানি তেলের দাম।


ট্রেডিং ইকোনমিকস জানায়, সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.১৪ শতাংশ কমে হয়েছে ৮৭.৯৩ ডলার। যা ছয় মাসে সর্বনিম্ন। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.২৯ শতাংশ কমে হয়েছে ৯৩.৭১ ডলার।


এ ছাড়া গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল কমেছে ৬.১০ শতাংশ এবং লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রতি ব্যারেল ৬.১৮ শতাংশ।


বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে চাহিদা কমায় তেলের দাম কমছে। বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনের গত জুলাই মাসে তেল আমদানি এক বছর আগের একই সময়ের চেয়ে কমেছে ৯.৫ শতাংশ।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির জেরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তেলের চাহিদা কমবে এমন আশঙ্কাতেও দাম পড়ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তেলের মজুদও বেড়েছে। এর ফলে রাশিয়ার ইউক্রেনে হামলার ফলে তেলের দাম যেটুকু বেড়েছিল তা আবারও আগের অবস্থায় ফিরে গেছে।

আরও খবর



6ae1a9dde35c8-281026015301.webp
দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে