মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দুই প্রতিবন্ধী বোনের লেখাপড়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

দুই প্রতিবন্ধী বোনের লেখাপড়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক


পিতা হারানো দুই প্রতিবন্ধী বোনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে খাদিজা খাতুন (১৫) ও আয়শা খাতুন (১৩) নামে ঐ দুই প্রতিবন্ধীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন তিনি। তারা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।


জানা যায়, গত শনিবার (১০ মার্চ) স্ট্রোক জনিত কারনে মারা যান তাদের পিতা মোজাম্মেল। এরপর গত ১১মার্চ মোজাম্মেল হকের মৃত্যুর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর ঐ পোস্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসলে তিনি পরিবারটিকে নিয়ে দেখা করার জন্য বলেন। পরে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করলে তিনি নগদ ২০ হাজার টাকা দেন এবং যতোদিন খাদিজা-আয়শা পড়াশোনা করবে ততোদিন তাদের লেখাপড়ার যাবতীয় খরচ তিনি বহন করবেন বলে আশ্বস্ত করেন।


এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবুসহ মোজাম্মেলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


মোজাম্মেল হকের শারীরিক উচ্চতা তিন ফুট। আর তার দুইমেয়ের উচ্চতা আড়াই ফুটের মতো। পরিবারটির অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হলেও কখনও কারও কাছে ভিক্ষাবৃত্তি করেননি তিনি। বরং মোজাম্মেল চাঁদপুর বাজারে অস্থায়ী ভাবে একটা মুদি দোকান করে সেখানে বিভিন্ন মুদি পণ্য বিক্রয় করে সংসার চালাতেন। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বহন করতেন।


মজাম্মেলের মৃত্যুর পর তার পরিবার একপ্রকার ভেঙে পড়ে। পরিবারটি অনেক গরিব। মানবিক দিক থেকে বিষয়টা ভাবিয়ে তোলে। একপর্যায়ে মোজাম্মেলের মৃত্যুর বিষয়টি ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসলে তিনি ঐ প্রতিবন্ধী দুই বোনের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন।


Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে