হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : সাইফুর রহমান রানা


ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ডামি সরকার আখ্যা দিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা বলেছেন, এই সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? কারণ, সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না।তিনি বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


শনিবার (৯ মার্চ) সকালে কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন মার্কেট, বিপনি বিতান সহ পৌর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষে এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। 


কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা'র নেতৃত্বে কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে কালিবাড়ী রোড থেকে দাদামোড় মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি, মোস্তাফিজারহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য,শাহীন শেখ রঞ্জু, জেলা যুবদল নেতা বিপ্লব চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম, রকিবুল ইসলাম বকসী(রকি) প্রমূখ। 

আরও খবর