জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ হরিণাকুন্ড থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

ঝিনাইদহ হরিনাকুন্ডু থানা এলাকায় র‍্যাব -৬ অভিযান চালিয়ে অপহরঢ চক্রের দুই সদ্স্যকে গতকাল গ্রেফতার করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়,ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। জানা যায় মোঃ আইয়ুব আলী (৬৭) গ্রামঃ ভবান্দপুর, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাও গত ২৪ এপ্রিল ২৩ ইং আনুমানিক সকাল ০৯ টার সময় নিজ বাড়ি হইতে তাহার কথিত ধর্ম ছেলে আলী হোসেনের সঙ্গে বাহির হয়। পরবর্তীতে, সন্ধা ঘনিয়ে আসলেও ভিকটিম বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের একমাত্র মেয়ের জামাতা মোঃ আব্দুল আলিম নিজ শ্বশুড়ের খোজ করতে থাকেন। একপর্যায়ে গত ২৫ এপ্রিল ২৩সকল আত্মীয় স্বজনসহ খোজাঁখুজি করে ভিকটিমকে না পেয়ে রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া, গত ২৫ এপ্রিল ২৩ ইং তারিখ ভিকটিমের আত্মীয় স্বজনদের মোবাইল নাম্বারে বিভিন্ন মোবাইল নম্বর হতে ফোন আসতে থাকে এবং ছয় লক্ষ টাকা মুক্তিপন সাপেক্ষে ভিকটিমকে ছেড়ে দেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করে। তাছাড়া, অপহরণ চক্রের সদস্যগণ ভিকটিমকে দিয়েও বিভিন্ন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলায় এবং টাকার বিনিময়ে ভিকটিমকে ছাড়িয়ে নেওয়ার জন্য আকুতি জানায়। চাহিদাকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি প্রদান করা হয়। অতঃপর, বর্ণিত বিষয়ে ভিকটিমের মেয়ের জামাতা বাদী হয়ে রাণীশংকৈল থানায় ১। মোঃ আলি হোসেন পিতাঃ-অজ্ঞাত সহ আরো অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‍্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প সুত্রে জানা যায়, ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী দলের মূলহোতা এবং একজন সদস্য ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রামস্থ এলাকায় অবস্থান করছে।

এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি গতকাল ০৫ মার্চ ২০২৪ রাতে জেলার হরিনাকুন্ড থানাধীন হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে উক্ত অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে হরিনাকুন্ডু থানাধীন হরিশপুর ও চটকাবাড়ী এলাকা থেকে ইচাহাক মন্ডলের পুত্র মোঃ মিটুল মন্ডল (৩৩) ও আক্কাচ আলীর পুত্র মোঃ জহুর ইসলাম (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীগণদের ঠাকুরগাও জেলার রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর