গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ৫ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য অফিসারের অভিযান। ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা। সিলগালা-১

রূপগঞ্জে উপজেলা হেলথ ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর আইভি ফেরদৌস এর নেতৃত্বে  ভুলতা এলাকায় ৫টি  হাসপাতালে অভিযান চালিয়েছেন। বিভিন্ন অনিয়ম ও জ্বাল স্বাক্ষরিত রিপোর্ট প্রদান দেওয়ার অপরাধে চারটি হাসপাতলে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও তালা মেরে পালিয়ে যাওয়ার অপরাধে ১টি হাসপাতালে সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে অংশ নেন সেনেটারী অফিসার মনির হোসেন উপজেলা অন্যান্য কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গতকাল (৩ মার্চ) রবিবার বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত এই অভিযান চালান ভুলতা গোলাকান্দাইল এলাকার পাঁচটি হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর আইবি ফেরদৌস এর নেতৃত্বে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার চারটি হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষের বিভিন্ন প্রতারণা ও অনিয়মের অভিযোগে মেমোরি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ২ লাখ টাকা, ভুলতা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা, সেন্ট্রাল হাসপাতালকে এক লাখ টাকা, নিউ লাইভ জেনারেল হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা করেন। তবে মর্ডান হাসপাতালের ডাক্তার কর্মচারীরা অভিযানের সংবাদ পেয়ে হাসপাতালে তালা মেরে পালিয়ে যাওয়ার অপরাধে হাসপাতালটি সীল গালা করে দেয়া হয়েছে।

এই অভিযানের বিষয় জানতে চাওয়ায় ডক্টর আইবি ফেরদৌস বলেন ইতিমধ্যে প্রতিটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের জেলার সিভিল সার্জন স্যার প্রতিটা  হাসপাতালে স্বাস্থ্য সেবায় কোন অনিয়ম আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন। আমরা তার ধারাবাহিকতায় এই অভিযান চালিয়েছি আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর