অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

ভূরুঙ্গামারীতে মাদক সেবন অবস্থায় আটক ৪, ভ্রাম‍্যমান আদালতে ৬ মাসের জেল

  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রকাশ‍্যে হিরোইন সেবনের দায়ে ৪ মাদক সেবিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আলমগীর হোসেন যৌথভাবে এই ভ্রম‍্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর ) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আলমগীর হোসেন যৌথভাবে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের পিছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রকাশ‍্যে হিরোইন সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম‍্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত‍্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।   

আটককৃতরা হলো উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম এর পুত্র ইকবাল জাহিদ মিজু, সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের শহিদুল আলম এর পুত্র সাকিরুল আলম, ছিট পাইকেরছড়া গ্রামের মৃত আঃ ছামাদ এর পুত্র আবু সাঈদ রাসেল ও রংপুর কোতোয়ালী থানার ধাপ এলাকার গোলাম নবীর পুত্র লুৎফর রহমান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এরা সবাই  পেশাদার মাদকসেবি ও মাদককারবারি। আটককৃতদেরকে বৃহস্পতিবার বেলা ৩ টার সময় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।

Tag
আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ ঘন্টা ৩১ মিনিট আগে